ড. মোহাম্মদ শহীদুল্লাহ পদক পেলেন নাটোরের আবিদা সুলতানা

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৬:৫৭
নাটোরের সফল নারী উদ্যোক্তা মোছা. আবিদা সুলতানা জ্ঞান তাপস ড. মোহাম্মদ শহীদুল্লাহ পদক-২০১৬ লাভ করেছেন।
 
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু প্রধান অতিথি হিসেবে এই পদক প্রদান করেন।
 
আয়োজক প্রতিষ্ঠান জ্ঞান তাপস ড. মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদ সূত্রে জানা গেছে, নাটোর শহরের বিসিক শিল্পনগরীর সৌরভ সিল্ক ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোছা. আবিদা সুলতানাসহ দেশের ৩০ জন সফল নারী উদ্যোক্তাকে এবার  জ্ঞান তাপস ড. মোহাম্মদ শহীদুল্লাহ পদক-২০১৬ প্রদান করা হয়েছে।
 
বুধবার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. গোলাম মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল্লাহ হারুন।