আঙ্কারায় বোমা হামলার দায়ভার স্বীকার কুর্দি সেনাদের

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৭:২২
রবিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় রবিবারের বোমা হামলার দায়ভার স্বীকার করেছে কুর্দি সেনারা। বৃহস্পতিবার অনলাইনে দেয়া এক বিবৃতিতে কুর্দি সংগঠন টাক জানায় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে কুর্দি সেনাদের উপর হামলার প্রতিশোধেই তারা এই হামলা করে।
 
টাক নামের এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। তবে তুরস্কের সরকার এই হামলার জন্য পিকেকে দায়ী করেছে। রবিবারের এই হামলায় ৩৮ জন নিহত হয়। বিবিসি