১৬৩৭ সালে ফরাসী গণিতবিদের দেয়া এক সূত্র নিয়ে গবেষণা করে যাচ্ছিলেন বিশ্বের শত শত বিজ্ঞানীরা। তবে সবাইকে অবাক করে দিয়ে ৩০০ বছরেরও বেশি পুরাতন এই গাণিতিক সমস্যার সমাধান করলেন ব্রিটিশ অধ্যাপক এন্ড্রু উইলিস।
ফারমেতস লাস্ট থিওরি নামে পরিচিত এই সূত্র সমাধানের চেষ্টা চলছিল বহুদিন। অক্সফোর্ডের অধ্যাপক এন্ড্রু নব্বইয়ের দশকেই এই সমস্যার সমাধান করেছিলেন। এতদিন পর মিলল স্বীকৃতি।
আর এজন্য গণিতের নোবেল হিসেবে খ্যাত আবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে। ২০১৬ সালের এই পুরস্কারর একইসঙ্গে ৭ লাখ ডলার অর্থপুরস্কারও পাবেন তিনি।
উইলি জানান, তরুণ বয়স থেকেই ফারমেতের সমস্যা সমাধানের স্বপ্ন দেখতেন তিনি। তিনি বলেন, আমি সবসময়ই স্বপ্ন দেখতাম যে শতবর্ষ পুরোনো এই সমস্যা আমি সমাধান করেছি।
আবেল কমিটি জানায়, উইলস খুবই প্রতিভাবান একজন গণিতবিদ। ১৯৯৪ সালে সে ফারমেতের সূত্রের সমাধান করেন। আমরা তাকে সম্মানিত করতে পেরে আনন্দিত।
উইলি বলেন, ‘আমি বিশ্বাস করতাম যে এই কাজটি আমাকে করতেই হবে। আমি খুবই সৌভাগ্যবান যে আমি শুধু এটি সমাধানই করি নি বরং পরবর্তী প্রজন্মের জন্য নতুন এক দুয়ার উন্মোচিত করেছি।’
