সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ভারতীয় ক্রিকেট দলের বাস। বুধবার ঘটে এই দুর্ঘটনা। অবশ্য সে সময় বাসটিতে ছিল না ভারতীয় দলের কোন ক্রিকেটার বা স্টাফ।
এদিন ভারতীয় দলকে বিমানবন্দর থেকে হোটেলে ফেরত আনতে যাচ্ছিল দু'টি বাস। কিছুক্ষণ পরেই নিউটাউনের কাছে নবাবপুরে হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় দলের টিম বাস দুইটি। সিগন্যাল অমান্য করে ভারত দলের বাসের সামনে আচমকাই একটি গাড়ি এসে পড়ে। গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে ব্রেক চাপেন চালক। কিন্তু ততক্ষণে পিছনে থাকা ডামি বাসটি প্রথম বাসটিতে সজোরে ধাক্কা মারে।
এ ঘটনায় দুটি বাসই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলে অপর এক বাসে টিম ইন্ডিয়া হোটেলে ফেরে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ প্রাইভেট গাড়িটির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এক্সট্রা টাইম।
