চাঁদপুর মেঘনা নদীর মতলব উত্তর ষাটনল এলাকায় ৫শ’ যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী এমভি ময়ূর-৭ নামে একটি লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এমভি ময়ূর লঞ্চের চাঁদপুরের মালিক প্রতিনিধি আজগর আলী বলেন, ঢাকা সদর ঘাট থেকে প্রায় ৫শ’ যাত্রী নিয়ে লঞ্চটি দুপুর আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে আসলে লঞ্চের দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। যাত্রীদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, লঞ্চের দুটি ইঞ্জিনই বিকল হয়ে গেছে। এ কারণে যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে। তবে মালিক পক্ষ যাত্রীদের উদ্ধারের জন্য ঈগল লঞ্চ নিয়ে ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
