ভুটানের রাজমাতার বেক্সিমকো শিক্ষা পার্ক পরিদর্শন

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২১:২৬
ভুটানের রাজমাতা শেরিং পেম ওয়াংচুক বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুরস্থ সারাবোতে অবস্থিত বেক্সিমকো গ্রুপের শিক্ষা পার্ক পরিদর্শন করেছেন।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ডিজাইন স্টুডিও, ওভেন ফেব্রিক মেনুফেকচারিং ইউনিট, ইয়ার্ন মেনুফেকচারিং ফ্যাক্টরি, ডিজিটাল প্রিন্টিং, গার্মেন্টস ফ্যাক্টরি, ওয়াশিং প্লান্ট, সাইনপুকুর সিরামিকস্ ফ্যাক্টরি ও ইয়েলো ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।
 
পরিদর্শনের সময় সেখানে রাজমাতাকে অভ্যর্থনা জানান বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হোসেন। পরিদর্শন শেষে রাজমাতা স্বল্প খরচের চেয়েও বরং বেক্সিমকোর লক্ষ্য এবং নতুনত্ব ও গতির ওপর ভিত্তি করে ব্যবসার মডেলের বিষয়ে গভীর আগ্রহ দেখান।
 
তিনি বিশাল উচ্চমানের ফ্যাশন, তৈরি পোশাক ও চমৎকার ক্যাম্পাস দেখে অভিভূত হন। ৩৫ হাজার শ্রমিক নিয়ে গড়া এই শিল্প পার্ক দেখতে একটি হলিডে রিসোর্টের চেয়েও সুন্দর। রাজমাতা বিশেষভাবে অভিভূত হন ইয়েলো পণ্যের চমৎকার নকশা ও উচ্চমান দেখে।