সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্প নগরী মোসাফফাহতে ১৭ মার্চ বিকালে গ্যাস সিলেন্ডার বিষ্ফোরিত হয়ে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম হাটহাজারীস্হ মাদার্শার আনু মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম (৫০)। এ দূর্ঘটনায় অপর একজন বাংলাদেশি ও ১ জন ভারতীয় আহত হয়েছে।
জানা যায়, মোহামমদ সেলিম মোসাফফাহর ১১ নং সানাইয়ার ন্যাশনাল মেরিন কোম্পানীতে ওয়েলডার হিসেবে দীর্ঘ ২৪বছর যাবত চাকরী করে আসছেন।
আবুধাবী দুতাবাসের লেবার কাউন্সিলার মোহাম্মদ আরমান উল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।নিহতের লাশ আবুধাবী শেখ খলীফা হাসপাতাল মর্গে আছে। আহত অপর বাংলাদেশির পরিচয় জানা যায় নি।
