গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৯৭ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১ দিকে জামালপুর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গ্রামের একটি ভাড়া বাসায় লাবনী-শামীম দম্পতি গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লাবনী-শামীম পালিয়ে যান। তবে ঘরে তল্লাশি চালিয়ে তোষকের নিচ থেকে ৫৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
