জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা এক কোটি চার লাখ টাকার ৫২টি মৃগনাভি জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সংলগ্ন রামভদ্রপুর মাঠে অভিযান চালিয়ে ৫২টি মৃগনাভি জব্দ করা হয়।
