ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মতবিনিময়

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৪:৩১
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নায়ার মত বিনিময় করেছেন। তিনি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ভূমিকায় সাংবাদিকদের সহায়তা কামনা করেন। 
 
শুক্রবার দুপুরে জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মত বিনিময় সভা করেন।
 
এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বক্তৃতা করেন। তিনি বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোনো হয়রানি করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের পুলিশ গ্রেফতার করছে। 
 
এ সভায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।