চান্দিনায় দেড় কিলোমিটার এলাকায় বিদ্যুৎ লাইন উদ্বোধন

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৫:৩২
কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রায় দেড় কিলোমিটার এলাকায় বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে।
 
শুক্রবার সকালে উপজেলার কেরনখাল ইউনিয়নের রামেশ্বর গ্রামের এক দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় নির্মিত বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
 
২৮ লাখ ১২ হাজার টাকার সরকারি অর্থায়নে নির্মিত ওই বিদ্যুৎ লাইনে ৭৪ জন গ্রাহকের ঘরে সংযোগ প্রদান করা হয়।
 
এতে কেরনখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুন অর রশিদ সভাপতিত্ব করেন। এতে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, পল্লি বিদ্যুৎ সমিতি-১ ডিজিএম সাদেক জামান, এজিএম লক্ষণ চন্দ্র পাল, জুনিয়র ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
এ সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, আওয়ামীলীগ নেতা রোকন উদ্দিন ভূইয়া, হারিছুল ইসলাম, অহিদ মেম্বার, রমিজ মেম্বার, আলী আজগর,  খন্দকার মোস্তাজিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।