কেন্দুয়ায় বেখৈরহাটি বাজারে অগ্নিকাণ্ড

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৫:৪৬
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারে অগ্নিকাণ্ডে একটি বাড়িসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
 
বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার সকালে জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

 

ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগের কারণেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।