মনোবিদের দারস্থ টাইগাররা

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৬:৩১
পাকিস্তানের বিপক্ষে বাজে হারকে তাই কেবল একটি খারাপ দিন ভেবেই বাংলাদেশ দলের খেলোয়াড়-কোচরা সামনে এগিয়ে যেতে চান।  আত্মবিশ্বাসে যাতে সামান্য ক্ষতও সৃষ্টি না হয় সেজন্য ঠিক এমন সময়েই অস্ট্রেলীয় মনোবিদ ফিল জনসির সাহায্য পাচ্ছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সপ্তাহের ‘অ্যাসাইনমেন্টে’ টাইগার দলের সঙ্গে যোগ দিয়েছেন জনসি।
 
তবে বাংলাদেশ দলের মনোবিদকে আসল কাজটা করতে হবে বেঙ্গালুরুতে বসে। সেখানে টিম উঠছে হোটেল ‘গার্ডেন সিটি’তে। পরের দুটি ম্যাচে এখানেই মাঠে নামবেন টাইগাররা। আর কলকাতা থেকে ব্যাঙ্গালুরু পৌঁছে হোটেলে যেয়েই বাংলাদেশ দলের সঙ্গে বসেছেন জনসি। সপ্তাহব্যাপী চলবে তার এই মনোন্নয়নের কাজ।