সুন্দরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৭:৩০
উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (জবেদ) ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় সিন্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন। এ নিয়ে বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ কেন্দ্রীয় নিদের্শ মোতাবেক গত ১৫-ই মার্চ ইউনিয়ন আওয়ামী লীগের এক জরুলি সভায় সর্ব সম্মতি ক্রমে রেজুলেশনের মাধ্যমে সাধারণ সদস্যসহ সকল পথ থেকে জাহিদুল ইসলামকে (জবেদ) বহিষ্কার করা হয়েছে।