নওগাঁর সাপাহার উপজেলার কানাসপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ সেন্টু হোসেন (৬৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ব্যার-৫।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে র্যাব তাকে আলীনগর গ্রাম থেকে আটক করে। তিনি সাপাহার উপজেলার কানাশপুর গ্রামের মৃত-আবুল হোসেনের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীনগর গ্রাম থেকে সেন্টুকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল দুইটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে। এব্যাপারে সাপাহার থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
