রাজশাহীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৮:৪১
রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে কিশোর রিয়াজুল ইসলামের (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
 
পুলিশ জানায়. স্থানীয় লোকজন কিশোর রিয়াজুলের লাশ ঈদগাহের একটি গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
 
নগরীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, লাশটি নাইলনের দড়ি দিয়ে গাছের সঙ্গে ঝোলানো ছিল। রিয়াজুলের বাড়ি বাগেরহাটের শরনখোলায়। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না।