বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকাসক্ত প্রতিবেশী এক যুবকের লাঠির আঘাতে নিহত হয়েছে জবেদ আলী মল্লিক (৬০)। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের পারিবার ও স্থানীয়রা জানায়, বারইখালী ফেরিঘাট এলাকার দিনমজুর জবেদ আলী মল্লিকের নাতি হেল্লাল মল্লিকের পুত্র হাজী ইব্রাহিম স্মৃতি দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র সজীবের সাথে প্রতিবেশি অটোচালক রাজিব খলিফা (১৬) তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
এ ঘটনার জের ধরে মৃত. কালাম খলিফার পুত্র রাজিব খলিফা সজিবের দাদার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত কারে। এতে সে ঘটনাস্থলে নিহত হয়।
