নোয়াখালীর হাতিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় নয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য হাতিয়া থানার উপ পরিদর্শক (এসআই) রোকন উদ্দিন ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) কামালসহ সাত কনস্টেবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় ইউপি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত টহলরত পুলিশের একটি পিকাপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
