ডান হাতে সফল অস্ত্রোপচারের পর এবার ‘বৃক্ষমানব’ আবুল বাজনদারের বাম হাতে অস্ত্রোপচার শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়। দুপুর সোয়া একটা পর্যন্ত এই অপারেশন চালু হয়।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ডান হাতে অপারেশনের পর এরমধ্যে কয়েকবার ড্রেসিং করা হয়েছে। ডানহাতের অবস্থা ভাল হওয়ায় বাম হাতে অপারেশন করেছি।
বিরল রোগ ‘ট্রি ম্যান সিনড্রোম’(চিকিত্সা বিজ্ঞানের ভাষায় এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরুসিফারমিস) এর চিকিত্সার জন্য গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তি হন খুলনার আবুল বাজনদার। গত ২১ ফেব্রুয়ারি বৃক্ষমানবের ডানহাতে অস্ত্রেপচার করা হয়।
