ব্রাজিলে লক্ষাধিক সরকার সমর্থক জনগণের সমাবেশ

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৩:৩৫
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের প্রতি সমর্থন প্রকাশে শুক্রবার দেশটির বিভিন্ন সড়কে প্রায় ২ লাখ ৬৭ হাজার লোকের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। 
 
তবে গত রোববার সরকার বিরোধী বিক্ষোভে যে সংখ্যক লোকের সমাগম ঘটেছিল তার চেয়ে এ সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কম। উদ্যোক্তারা জানান, সরকার সমর্থকদের সমাবেশে প্রায় ১২ লাখ লোকের সমাগম ঘটেছে। পুলিশ জানায়, গত সপ্তাহান্তে রৌসেফ বিরোধী সমাবেশে ৩০ লাখ লোকের সমাগম ঘটেছিল। তবে অন্য হিসেবে সমাবেশে ১০ লাখ লোক সমাগমের কথা বলা হয়। এএফপি।