পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ভবানীপুর বিধানসভার আসনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে লড়বেন কংগ্রেসের দীপা দাশমুন্সি। দীপা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের ডাকসাইটে নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী।
ভবানীপুর মমতার নিজের আসন। দীপা দাশমুন্সি দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের রাস বিহারি এলাকার বাসিন্দা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দলে দিদি হিসেবে পরিচিত। আর দীপা কংগ্রেসের রাজ্য শাখায় বৌদি হিসেবে পরিচিত। তাই আসনটিতে 'দিদি-বৌদি'র জমজমাট লড়াই হবে বলে আশা সবার।
এদিকে এ আসনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র হয়ে লড়বেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর বংশধর চন্দ্র কুমার বসু। বসুর পৈতৃক বাড়ি এখানে এলগিন রোডে।
এদিকে এ আসনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র হয়ে লড়বেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর বংশধর চন্দ্র কুমার বসু। বসুর পৈতৃক বাড়ি এখানে এলগিন রোডে।