গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নকে বাল্য ও শিশু বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের গাইবান্ধার উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান শনিবার ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দামোদরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব রহমান, সাদুল্লাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছামছুল আলম ডাবলু, মরুয়াদহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাব উদ্দিন মন্ডল মামুন, সমাজকর্মী ওসমান গণি মন্ডল প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশু বিবাহ মুক্ত’র ঘোষণার পর উপস্থিত নারী-পুরুষকে শপথ বাক্য পাঠ করানো হয়।
উল্লেখ্য, এনিয়ে উপজেলার ৫টি ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হল। ইউনিয়নগুলো হল- বনগ্রাম, ভাতগ্রাম, ইদিলপুর, ফরিদপুর ও দামোদরপুর।
