চট্টগ্রামে ইয়াবাসহ তিনজন গ্রেফতার

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:৫৫
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ তিনজন বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃত তিন ইয়াবা বিক্রেতা হলো- এমরান হোসেন, আবুল হাশেম ও ওমর ফারুক। তারা সবাই জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার বাসিন্দা।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফরিদ উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বাজালিয়া এলাকা থেকে ইয়াবাসহ এই তিন মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।