পেশাদার কুস্তিগির হাল্ক হোগানের সেক্স টেপ প্রকাশ করায় চটকদার খবরের ওয়েবসাইট 'গকার'-কে সাড়ে ১১ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে ফ্লোরিডার আদালত। হোগানের আইনজীবীরা আদালতে দেয়া যুক্তিতর্কে বলেন, নিউ ইয়র্কভিত্তক ওয়েবসাইটটি হাল্ক হোগানের গোপনীয়তা ভঙ্গ করেছে।
২০১২ সালে বন্ধুর স্ত্রীর সঙ্গে হোগানের সেক্স ভিডিওটি পোস্ট করেছিল গকার। তখন বিভিন্ন গণমাধ্যমের খবরে বের হয়, বন্ধুটি নিজ হাতে স্ত্রী ও হোগানের সেক্সের ভিডিওটি ধারণ করেছিল।
আদালতের দেয়া হোগান যে মানসিক নিপীড়ন ভোগ করেছেন তার জন্য ছয় কোটি ডলার এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য পাঁচ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন গকারের প্রতিষ্ঠাতা নিক ডেনটন। সূত্র: বিবিসি
