নাটোরের সিংড়ায় চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ ও পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ বক্তব্য দেন সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ শরিরফুল ইসলাম তারা।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক আবু বক্করের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখ্যার্জী, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ নজু, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী পলক দারিদ্র বিমোচনে এলজিইডি ‘আরইআরএমপি-২’ শীর্ষক প্রকল্পের ১৩৮ জন দুস্থ নারীর মাঝে ৩৬ হাজার করে মোট ৪৯ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ ও উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগদান করেন।
এদিকে ওয়াল্ড ইকোনমিক ফোরামে বিশ্ব যুবনেতা মনোনীত হওয়ায় শুক্রবার সন্ধ্যায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা দেয়া হয়। কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
