দিনে ২৫ বার পর্যন্ত বিমান হামলা চলছে পালমিরায়

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:৪৪
ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে সিরিয়ার প্রাচীন শহর পালমিরা উদ্ধারে দিনে ২৫ বার পর্যন্ত বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। নিওলিথিক যুগের নিদর্শন এই শহর থেকে আইএসকে উৎখাত করতে অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. জে. সার্গেই রুদস্কি বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী আইএসকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রেসিডেন্ট পুতিন সিরিয়া থেকে বেশিরভাগ সেনা ফিরিয়ে আনার ঘোষণা দেয়ার পর এমন কথা জানালো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
 
তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহে সিরিয়ায় কোন হামলা চালায়নি রুশ যুদ্ধবিমানগুলো। সূত্র: বিবিসি