পৃথক ডাস্টবিন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:৫৭
রাজধানীর বাড্ডা ও ভাসানটেক এলাকার পৃথক দু'টি ডাস্টবিন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে উত্তর বাড্ডা এলাকার একটি ডাস্টবিন থেকে এক নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার হয়েছে। 
 
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির পাশের একটি খানকা শরীফ সংলগ্ন ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। অপর দিকে ভাসাসটেক এলাকার কবরস্থানের পাশের ডাসবিন থেকে একদিন বয়সি এক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  
 
বাড্ডা থানার এসআই জয়ন্ত কুমার জানান, শনিবার সকালে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির একটি ডাস্টবিনে নবজাতককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরের দিকে শিশুটির জন্ম হয়। জন্মের সময় তার কোন না কোনভাবে তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন হয়েছে বা কেউ বিচ্ছিন্ন করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি দুপুরে ঢাকা মেডিকেল কলেজর মর্গে পাঠানো হয়েছে।
 
ভাসানটেক এলাকা থেকে পাওয়া নবজাতকের ব্যাপারে জানা গেছে, শনিবার সকাল ১০ টার  দিকে স্থানীয় লোকজন ভাসানটেক কবরস্থানের পাশের ডাস্টবিনে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে।
এরপর তারা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, লাশটি একটি প্রিন্টের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজর মর্গে পাঠানো হয়েছে লাশটি।