উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:০৮
রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মুন্না (১৫)। শনিবার সকাল ৭টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন গাউছুল আজম এভিনিউ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
 
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, শনিবার ভোরে ঝড়ো হওয়ায় ওই বাড়ির বিদ্যুতের তার ছিড়ে পড়ে। মুন্না নামের ওই কিশোর ভবনটির সীমানা প্রাচীরের ওপরে উঠে বৈদ্যুতিক তার সংগ্রহ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মুন্নার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। 
 
জানা গেছে, নিহত মুন্নার বাবার নাম মোহাম্মদ শহীদ। তারা রাজধানীর তুরাগ এলাকায় বসবাস করতো।