আবুধাবীতে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:১১
 
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ৪৫ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। স্থানীয় ফুডল্যান্ড হোটেলের হলরুমে পরিষদের সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ইফতিখার হোসেন বাবুলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।
 
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন দূতাবাসের প্রথম সচিব জসিম উদ্দিন, কানাডা চট্টগ্রাম প্রবাসী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া, চট্টগ্রাম থেকে আগত লায়ন্স রফিক আহমদ, আবুধাবী জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন, বাংলাদেশ বিমানের এরিয়া ম্যানাজার ইকবাল হোসেন, পরিষদের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর, গবেষক খালেদ ইয়ার সহ আরো অনেকে।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। তার দেখানো রাস্তায় চলে দেশকে সোনার বাংলাদেশে পরিণত করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
 
তারা আরো বলেন, বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি সাধিত হয়েছে। অনেক সূচকে বাংলাদেশ প্রতিবেশি দেশকে অতিক্রম করেছে। এক সময় বিশ্বের কাছে কাছে বাংলাদেশ সম্পর্কে নীতিবাচক ধারণা ছিল বলে আমাদেরকে তারা অন্য চোখে দেখতেন। আগে ক্ষুধা, দারিদ্র ও প্রাকৃতিক দুর্যোগের দেশে পরিচয় লাভ করেছিল। আজ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাড়াঁতে সক্ষম হয়েছে।