ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক সংরক্ষিত নারী সদস্য ও তিনজন সাধারণ সদস্য প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও বিচারিক হাকিম মামুন সরদার এ জরিমানা করেন। একাধিক নির্বাচনী ক্যাম্প, দেয়ালে পোস্টার সাটানো ও একাধিক মাইক ব্যবহার করার অভিযোগে এই চার প্রার্থীকে জরিমানা করা হয়। এরা হলেন ফরদাবাদ ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডের প্রার্থী রোকেয়া বেগমকে ৩ হাজার টাকা, ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী কমল ঘোষকে ২ হাজার টাকা, ৮নং ওয়ার্ডের আব্দুল ছাত্তারকে ৫ হাজার টাকা, ছলিমাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মজিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিচারিক হাকিম মামুন সরদার জানান, ফরদাবাদ ও ছলিমাবাদ ইউনিয়নের ৪ জন সদস্য প্রার্থীকে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন, দেয়ালে পোস্টার সাটানো ও একাধিক মাইক ব্যবহার করার অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
