টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২১:৪৭
ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শনিবার ইডেন গার্ডেনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 
 
ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে শনিবারের ভারত ও পাকিস্তানের ম্যাচটি বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয়। তবে বৃষ্টি থেমে যাওয়ায় যেকোনো সময় শুরু হতে পারে ম্যাচ। বিলম্ব হওয়ায় ম্যাচ ১৮ ওভারে কমে এসেছে। এক টুইটবার্তার মাধ্যমে এ কথা জানায় আইসিসি।
 
বৃষ্টি থামার পর থেকেই মাঠ পরিচর্যার কাজে লেগে পড়েন গ্রাউন্ডসম্যানরা। গ্রাউন্ড থেকে কভার সরিয়ে ফেলা হয়েছে। চলছে টসের প্রস্তুতি। খেলা শুরুর আগে ইডেন গার্ডেনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে ভারতের শচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ, অমিতাভ বচ্চন, পাকিস্তানের ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসকে।