পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে অমরিন্দর সিংয়ের নাম ঘোষণা করেছেন ভারতের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর অমরিন্দর সিংয়ের সবচেয়ে বড় কাজ হবে রাজ্যে মাদকাসক্তির হুমকি মোকাবিলা করা। কারণ এটি পাঞ্জাবের মানুষের জন্য একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, অমরিন্দর সিংকে এ বিষয়টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। রাহুল বলেন, দল মত নির্বিশেষে আমাদের মাদকের বিরুদ্ধে লড়াই করা উচিত। পাঞ্জাবে মাদকাসক্তির অন্যতম কারণ বেকারত্ব। মাদকের কারণে পাজাবের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে।
বিষয়টিকে গুরুত্ব না দেয়ায় পাঞ্জাব সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন রাহুল। সূত্র: এনডিটিভি
