রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের রেজ্জাক মুন্সীর বাড়ির মসজিদের ছাদ থেকে শনিবার সন্ধ্যায় প্রায় দুইশ টেটা উদ্ধার করেছে পুলিশ।
হাসনাবাদ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আজহারুল ইসলাম জানান, সহিংসতা এড়াতে আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে রেজ্জাক মুন্সীর বাড়ির মসজিদের ছাদ থেকে প্রায় দু’শ টেটা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, রায়পুরা উপজেলার আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজি আ. মোমেনের সমর্থক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন খন্দকারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়।
