মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে এক তরুণী (২২) ঝাপ দিয়েছে।
এম ভি সোনার তরী-২ নামে একটি লঞ্চ থেকে শনিবার রাত ৮টার দিকে অজ্ঞাতনামা ওই তরুণী নদীতে ঝাপ দেয়।
কোস্টগার্ডের লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লঞ্চটি সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে লঞ্চটি ধলেশ্বরী নদীর কিছুদূর আসলে বোরকা পড়া তরুণীটি নদীতে ঝাপ দেয়। এ সময় তার সঙ্গে আর কাউকে লঞ্চে পাওয়া যায়নি।কোস্টগার্ড নদীতে খোঁজাখুজি করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) তাকে পাওয়া যায়নি।
