চট্টগ্রামে শিবির নেতা সেলিম গ্রেফতার

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ২১:৩৮
পুলিশ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের নেতা মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে।
 
সেলিম সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের পূত্র। গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ গতকাল রাত ২টার সময় সেলিমকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, থানা ভাংচুর এবং নাশকতার ৫ মামলায় তিনি ওয়ারেন্টভূক্ত আসামী।