দাম্পত্য কলহের জেরে গতকাল রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ফিরোজা বেগম (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছে। নিহত ফিরোজা উপজেলার ভাঙ্গা রামচন্দ্রপূর গ্রামের শামসুল দর্জির কন্যা।
এই হত্যাকান্ডের বিষয়ে পুলিশ জানায়, নিহতের স্বামী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের বাতেন মাষ্টারের পূত্র মিরাজ উদ্দিন। মিরাজ স্ত্রীসহ তার শ্বশুর বাড়ীতে শুক্রবারে রাতযাপন করেন। সকালে বাড়ীতে ফিরোজাকে না পেয়ে স্থানীরা খোঁজার পর পার্শ্ববর্তী কলাবাগানে তার লাশ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসাপতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে, হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফিরোজার স্বামী মিরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে।
পুলিশ ধারনা করছে শ্বাসরোধ করে ফিরোজাকে খুন করা হয়েছে।এই ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
