গ্রিসে শনিবার প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বর্ণবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে বিক্ষোভ সমাবেশ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বর্ণবাদ ও ফ্যাসিবাদ এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ছয় দফা দাবি উত্থাপন করে প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ-গ্রিস ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ দেশটির ১৫৩ টি মানবাধিকার সংগঠনগুলি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে স্লোগানে মুখরিত করে তুলে সমাবেশ। বর্ণবাদ ও ফ্যাসিবাদ এর বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিরা ৬ দফা দাবি উপস্থাপন করেন সমাবেশে। দাবিগুলো হচ্ছে, ১. বর্ণবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ২. গ্রিসে বসবাসরত অভিবাসীদের বৈধ করে নাও, ৩. গ্রিসে জন্মগ্রহণকারী শিশুদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, ৪. বিশ্বশান্তির লক্ষ্যে যুদ্ধ বোমাবাজি বন্ধ কর, ৫.যুদ্ধ চলাকালীন সীমান্ত বন্ধ থাকায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাই সীমান্ত খুলে দেয়া হোক, ৬. সকল শ্রমিকের ন্যায়বিচার প্রতিষ্ঠা।
IMG0
এই দাবিগুলোর অনুলিপি গ্রিসে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় সহ সকল সরকারি দফতরে প্রদান করা হয়। একই সঙ্গে ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড, সাইপ্রাস ও লেবাননে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রিস বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে অতি সত্ত্বর সীমান্ত খুলে দিয়ে অভিবাসীদের আশ্রয় দেয়ার পাশাপাশি প্রবাসী নাগরিক অধিকারসহ বৈধতার দাবি জানান। প্রবাসী বাংলাদেশের সংগঠনগুলি গ্রিসে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের উপর বর্ণবাদী হামলা বন্ধের আহ্বান করেন।
সমাবেশে গ্রিস বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন আরিফুর রহমান আরিফ, মোশারফ হোসেন, রিয়াদ লস্কর, মিজান মুন্সি, জুয়েল, এস.এম মোল্লা সোহাগ প্রমুখ। এছাড়া গ্রিস কালচারাল এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন জহির ডাকুয়া, জহির উদ্দিন পলাশ প্রমুখ।
