ঢাকার কেরানীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নামাপাড়া এলাকা থেকে ঐ কিশোরকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ঐ কিশোর ও নির্যাতিত শিশুটির পরিবার একই বাড়িতে ভাড়া থাকে। শুক্রবার ছেলেটি বাড়ির একটি বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিত্কারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে কিশোরটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তিনি আরো জানান, শিশুটির বাবা শনিবার ঐ কিশোরকে আসামি করে থানায় মামলা করে। পরে ঐ কিশোরকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, শিশুটির ধর্ষণের আলামত পরীক্ষা করা হচ্ছে। কোনো প্রমাণ পাওয়া গেলে ঐ কিশোরকে আদালতে পাঠানো হবে।
