‘ফ্রি মানি’ দেয়ার প্রস্তুতি নিচ্ছে অন্টারিও সরকার

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৩:৫৫
 
কানাডায় লিবারেল পার্টির জাস্টিন ট্রুডোর ক্ষমতা গ্রহণের পর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুতেই পরিবর্তন শুরু হয়েছে। যেমন অভিবাসনের নিয়ম-নীতি, কলেজ বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে লেখাপড়া থেকে শুরু করে অনেক কিছুই। সেই সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয়। তার মধ্যে ‘ফ্রি মানি’ প্রকল্প অন্যতম। 
 
তা হচ্ছে, ন্যূনতম নিম্ন আয়ের নাগরিকদের জীবন যাপনের জন্য প্রতি মাসে নির্দিষ্ট হারে কিছু অর্থ দেয়া। এই প্রকল্পের নাম ‘ফ্রি মানি’। যা প্রদান করা হবে ‘বেসিক ইনকাম প্রজেক্ট’ থেকে। আর চালু হবে কানাডার অন্টারিও প্রভিন্সে। এটি প্রস্তাব করা হয়েছে অন্টারিওর প্রভিন্সিয়াল বাজেটে।
 
উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিনের বাবা পিয়ারে ট্রুডো ১৯৭০ সালে ম্যানিটোবায় এই পরীক্ষা 'ফ্রি মানি' বিতরণের উদ্যোগ নিয়েছিলেন। তা এখন অন্টারিওতে লিবারেল সরকার পুনরায় চালু করতে যাচ্ছে।
 
প্রস্তাব্য প্রকল্পটি অনুমোদনের জন্য এখন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে রয়েছে।