রাজধানীতে ট্রাকচাপায় হেলপারের মৃত্যু

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৪:২৮
 
রাজধানীর দক্ষিণখানে ট্রাকচাপায় জামাল উদ্দিন (৩২) নামের ওই ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে দক্ষিণখানের আজমপুর সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। জামাল শরীয়াতপুরের নুড়িয়া উপজেলার আলাউদ্দিনের ছেলে।
 
দক্ষিণখান থানার উপ-পরির্দশক (এসআই) সাইফুল ইসলাম জানান, ভোরে আজমপুর মার্কেটের সামনে একটি ট্রাক দাঁড়িয়েছিলেন। হঠাৎ ট্রাকটি মোড় নেয়ার সময় হেলপার জামাল ট্রাকের নিচে চাপায় পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসাপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।