গুরু পাপে লঘু দণ্ড!

আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৪:৪১
চীন সরকার নদী দূষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কোনো কল-কারখানা নদী দূষণের জন্য দায়ী হলে তাদের বিশাল অঙ্ক জরিমানা করা হচ্ছে। 
 
কিন্তু বেইজিংয়ের একটি কারখানার বিরুদ্ধে ব্যাপক দূষণের প্রমাণ পাওয়া সত্ত্বেও মাত্র ৬০৩ ইউয়ান (৯০ ডলার) জরিমানা করেছে একটি তদন্ত কমিটি। এই ঘটনা সেদেশের পত্র-পত্রিকায় প্রকাশ হবার পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে একে ‘গুরু পাপে লঘু দণ্ড’ হিসেবে মন্তব্য করেছে। তারা বলছে, নিশ্চয় বিপুল   অর্থ ঘুষ নিয়ে কমিটির লোকজন ওই প্রতিষ্ঠানকে  নামমাত্র জরিমানা করেছে। ফলে নড়ে বসেছে সরকারও। তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছে চীনের পরিবেশ মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোন মূল্যে এই হাস্যকর জরিমানার কারণ উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।