নাঙ্গলকোটে আওয়ামী লীগের আবদুল মালেক মেয়র নির্বাচিত

আপডেট : ২০ মার্চ ২০১৬, ২০:১৯
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবদুল মালেক ১০ হাজার ৯৩৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ১ হাজার ১২৯ ভোট।
 
নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডে মোশারফ হোসেন (আওয়ামী লীগ), ২নং ওয়ার্ডে আখতারুজ্জামান (আওয়ামী লীগ), ৩নং ওয়ার্ডে রেয়াজুল হক (আওয়ামী লীগ), ৪নং ওয়ার্ডে এমরান হোসেন বাহার ৫নং ওয়ার্ডে সেলিম জাহাঙ্গীর (আওয়ামী লীগ), ৬নং ওয়ার্ডে সাদেক হোসেন (আওয়ামী লীগ), ৭নং ওয়ার্ডে আলা উদ্দিন (আওয়ামী লীগ), ৮নং ওয়ার্ডে নিজাম উদ্দিন (আওয়ামী লীগ), ৯নং ওয়ার্ডে মহিন উদ্দিন ভূঁইয়া (আওয়ামী লীগ)।
 
সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন, ২নং ওয়ার্ডে খুরশিদা বেগম, ৩নং ওয়ার্ডে ছালেহা বেগম ।