ইন্দোনেশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৪:৫৬
ইন্দোনেশিয়ার একটি সামরিক হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর ১৩ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার দেশটির মধ্য সুলাওয়েসি প্রদেশের পোসো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।  
 
হেলিকপ্টারটিতে সেনাবাহিনীর ১৩ জন সদস্য ছিলেন। এদের মধ্যে ১২ জনের মৃতদেহ রবিবার উদ্ধার করা হয়। সোমবার নিখোঁজ ফার্স্ট লেফটেন্যান্টের মৃতদেহ উদ্ধার করা হওয়ার পরে আরোহী ১৩ জনই মারা গেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান সহযোগী সান্তোসোকে ধরতে পোসো ও এর আশপাশের এলাকায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীগুলো। সামরিক হেলিকপ্টারটি ওই অভিযানে অংশ নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।