উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের অদূরে জাপান সাগরে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এই খবর জানিয়েছে।
পরীক্ষামূলক দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাত্র কয়েকদিন পর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটল। জাতিসংঘের অবরোধকে উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।
সরকারি সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে (গ্রিনিচ মান সময় ০৬৩০) ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। এটি ইস্ট সি-তে (জাপান সাগর) গিয়ে পড়ে। সূত্র: এএফপি
