করাচিতে নিরাপত্তা কর্মীর গুলিতে নিহত ১১ বছরের শিশু

আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৭:৪৭
পাকিস্তানের করাচিতে ১১ বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করেছে এক নিরাপত্তাকর্মী। সোমবার এ কথা জানায় দেশটির পুলিশ।
 
পুলিশ জানায়, ছেলেটি গার্ডকে ভয় দেখাতে চেয়েছিলো। জবাবে গার্ড ভয় পেয়ে ‍ফাকা গুলি ছুড়লে আহত হয় ছেলেটি।  পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
 
ইতোমধ্যে ঐ নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিবিসির করাচি প্রতিনিধি জানায়, দেশটিতে হাজারো প্রাইভেট নিরাপত্তা কর্মী কাজ করে যাদের অনেকেরেই সঠিক প্রশিক্ষণ নেই।