যুক্তরাষ্ট্রের টেক্সাসে আগুনে পুড়ে দগ্ধ হয়েছে দুই বছরের শিশু। জীবন মরণে সন্ধিক্ষণে থাকা মেয়েটি এখন চিকিৎসাধীন। তবে কোনো দুর্ঘটনায় নয়। তারই গর্ভধারিণী মা তাকে চালু করা ওভেনে রেখেছিল বেশ কিছু সময়।
টেক্সাসের এই ঘটনায় রীতিমত বিস্মিত সবাই। পুলিশ জানায়, বৃহস্পতিবার ৩৫ বছরের তাশা শনটেল হ্যাচারের বাড়ি থেকে দগ্ধ অবস্থায় তার দুই বছরের কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে।
এ সময় প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, শনটেল তাদের জানিয়েছিলেন, তিনি তার মেয়েকে ওভেনের ভেতরে রেখে দিয়েছেন।
টেক্সাসের শিশু সুরক্ষা সেবার মুখপাত্র মারিসা গনজালেস জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে শিশু সুরক্ষা কেন্দ্রে সোপর্দ করা হবে। এপি
