আগাম নির্বাচনের হুমকি দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২১ মার্চ ২০১৬, ২০:০৪
 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, সিনেটে যদি শ্রমিক সংস্কার দুটি বিল পাস না হয় তাহলে তিনি পার্লামেন্টের উভয়কক্ষই বাতিল ঘোষণা করবেন। সেইসাথে তিনি আগাম নির্বাচনের ডাক দিবেন।
 
টার্নবুল বলেন, বিলগুলোতে ইউনিয়ন গঠনের ভূমিকা নিয়ে সিদ্ধান্ত হবে। আর এটি না হলে তা অর্থনীতির জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু বিরোধীরা বলছেন, এটা নীতিবিরুদ্ধ কিংবা পক্ষপাতদুষ্ট। যে কারণে বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা সিনেটে অচলাবস্থা বিরাজ করছে।
 
আগামী ১৯ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি পার্লামেন্টে আহবান জানাবেন। তারপরেও বিলটি যদি পাস না হয় তাহলে ২ জুলাইয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, এ সকল বাস্তবতায় সিনেটকে এখন তার দায়িত্ব পালনের সময় এসেছে। এর মাধ্যমে এটি দেশের অর্থনৈতিক পরিকল্পনায় সহায়ক ভূমিকা পালন করবে। আর অচলাবস্থা থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র পন্থা।
 
পঞ্চমবারের মতো এ বিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এসময় তিনি বলেন, সরকারের বাজেট আগামী ৩ মে ঘোষণা করা হবে। বিল নিয়ে আলোচনার বিষয়ে সিনেটের হাতে বর্তমানে তিন সপ্তাহ সময় রয়েছে।
আইনসভার নিরপেক্ষ সদস্যরা যদি এ ব্যাপারে তাকে সমর্থন দেন তাহলে তিনি এখানে জয়লাভ করবেন। এরপরেই নির্বাচনের জন্য তিনি প্রচারণা চালাবেন। সূত্র: বিবিসি