এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা চীনের বিখ্যাত কলামিস্ট জিয়া জিয়াকে বেইজিং পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন তার আইনজীবী। ইয়ান জিন বলেন, ‘জনাব জিয়াকে হংকং-এর উদ্দেশ্য যাওয়া বিমানে উঠার কিছুক্ষণ আগে আটক করে বলে পুলিশ আমাকে জানিয়েছেন।’
জিয়া তার ‘উইচ্যাট’ একাউন্টের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট ‘শি জিনপিংকে’ পদত্যাগ করার জন্য একটি চিঠি প্রকাশ করেছিলেন। পুলিশ বলেন, ‘তাকে নির্দিষ্ট অভিযোগের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।’ কিন্তু তারা বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
তার বন্ধুরা গণমাধ্যমকে বলেন, তার একজন সম্পাদক বন্ধু ‘অয়াং হংগলিয়াং-এর নিজস্ব সংবাদ সাইটে চিঠিটি প্রকাশিত হলে জিয়া তাকে সতর্ক করে দেন, আর এ কারণেই তাকে আটক করা হয়। তবে তিনি বারবার এই বিষয়টি অস্বীকার করে আসছেন। তার মতে চিঠিটিতে তেমন কিছু ছিল না।
‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর গবেষক উইলিয়াম নি বলেন, জিয়ার নিখোঁজের পেছনে খুব সম্ভবত তার চিঠিটিই জড়িত। কিছুদিন আগে হংকং-এর পাঁচ বই বিক্রেতার নিখোঁজ হওয়ার পর পরই এই ঘটনাটি ঘটে। সূত্র: বিবিসি
