ক্রিকেট খেলা কেন্দ্র করে রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০০:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়োর শহিদুল্লাহ হলের গেইটের উত্তর পাশের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম আরিফ মিয়া (১৪)। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া স্থানীয় একটি জুতার কারখানার শ্রমিক। তার বাবার নাম হেলাল মিয়া। সে পরিবারের সঙ্গে নাজিমুদ্দিন রোডে ভাড়া বাসায় থাকতো।

জানা গেছে, গতকাল বিকালে আরিফ মিয়া তার বন্ুদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের গেইরে উত্তর পাশের মাঠে খেলতে যায়। সেখানে প্রতিপক্ষের ছেলেদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষেরে ছেলেরা তাকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন তাকে উ"ার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাত পৌনে ১০টার দিকে সে মারা যায়।