বীর প্রতীক আখতার আহমেদ আর নেই

আপডেট : ২২ মার্চ ২০১৬, ২১:১৫
 
বীর প্রতীক আখতার আহমেদ আর নেই। সোমবার গভীর রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
 
আখতার আহমেদের পরিবার জানিয়েছে, তিনি হৃদরোগের পাশাপাশি ডায়াবেটিসে ভুগছিলেন। বুকে ব্যথা অনুভব করায় রাত দেড়টার দিকে ওল্ড ডিওএইচএসের বাসা থেকে তাকে সিএমএইচে নেয়া হয়। সেখানেই রাত সোয়া তিনটার দিকে তিনি মারা যান। মঙ্গলবার আসরের পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে মুক্তিযোদ্ধা আখতার আহমেদের জানাজা হবে। পরে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন  করা হবে।
 
একাত্তরের মে মাসে আগরতলার মতিনগরে চালু হওয়া ‘বাংলাদেশ হাসপাতাল’র অন্যতম উদ্যোক্ত ছিলেন সেসময়কার সেনাবাহিনীর ডা. আখতার আহমেদ।  মুক্তিযোদ্ধাদের চিকিত্সা সেবা দেয়ার পাশাপাশি তিনি সরাসরি যুদ্ধেও অংশ নেন।
 
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য আখতার আহমেদকে ১৯৭৩ সালে বীর প্রতীক খেতাবে ভূষিত  করে বাংলাদেশ সরকার।